নিজের লালিত স্বপ্নকে বাস্তবে রুপ দিতে মেনে চলুন পদক্ষেপগুলো ।

নিজের লালিত স্বপ্নকে বাস্তবে রুপ দিতে মেনে চলুন পদক্ষেপগুলো ।

Awareness
কটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পদক্ষেপগুলো কি কি!
✴ নিজের উপর আত্মবিশ্বাস রাখা
নিজের উপর পর্যাপ্ত আত্মবিশ্বাস না থাকলে, আপনি কখনোই সফল হবেন না। লোকে আপনাকে অনেক কিছুই বলবে, এতে পিছু হটা যাবে না। কাজটি সম্পন্ন করার জন্য নিজের উপর ১০০% বিশ্বাস থাকা সবচেয়ে বেশি প্রয়োজন।
✴ অতিমাত্রায় ধৈর্য ধারণ করা
নিজের উপর কখনোই অতিমাত্রায় চাপ নেওয়া যাবে না, পর্যাপ্ত সময় নিতে হবে। বেশিরভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য এতটাই উদ্বিগ্ন থাকে যে, নিজের অজান্তেই ভুল পদক্ষেপ নেওয়া শুরু করে দেয়। একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, আপনার স্বপ্ন পূরণের পথে অপ্রত্যাশিত ফলাফল চলে আসতে পারে যেকোন সময়, এইজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এইসব ব্যাপারগুলোর সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। কখনোই স্যাক্রিফাইস করা যাবে না।
✴ Passion হোক অভীষ্ট লক্ষ্যের প্রতি
আপনি যে কাজটা করতে যাচ্ছেন যদি সেটার সাথে গভীর প্রণয় ঘটাতে পারেন; তাহলে এটা আপনার মাঝে স্বয়ংক্রিয়ভাবে একটা শক্তি তৈরি করে দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। প্যাশনটাই আপনাকে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিবে।
✴ বিজ্ঞ ও বিশ্বস্ত মেন্টর তৈরি করা
বিজ্ঞ এবং বিশ্বস্ত ব্যক্তিদের শরণাপন্ন হতে হবে। কখনোই ভেবে নিবেন না, সব প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। আপনার স্বপ্ন পূরণে তাদের থেকে মূল্যবান পরামর্শ নিতে হবে; পরামর্শগুলো সতর্কভাবে মূল্যায়ন করতে হবে, তারপর নিজের বিচার-বুদ্ধি দিয়ে বিবেচনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে।
✴ স্বপ্ন পূরণে আউটলাইন তৈরি করা
আপনার লক্ষ্য কীভাবে হাসিল করবেন, সেটার আউটলাইন বানাতে হবে। প্ল্যান বানিয়ে টাইম নষ্ট করা যাবে না। কারণ, পারফেক্ট প্ল্যান স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ বানাতে পারবেন না। পারফেক্ট সময়, পারফেক্ট আইডিয়া, পারফেক্ট মুড বলতে কিচ্ছু কোনোদিন পাবেন না। সেগুলার জন্য চেষ্টা বা অপেক্ষা করে কোন লাভ নাই। আর যদি সকল বিপত্তি পেরিয়ে আপনি লক্ষ্যে পৌঁছে যান, তখন দেখবেন শ’খানেক এমবিএ গবেষণা করে বের করবে ঐটাই পারফেক্ট টাইম, পারফেক্ট স্ট্রাটেজি এবং পারফেক্ট আইডিয়া ছিলো কিন্তু এটা অর্জন করতে আপনাকে কত কত ত্যাগ করা লেগেছে, কত চোখের জল, কপালের ঘাম, নাকের সর্দি মিশিয়েছেন, কতগুলো বিনিদ্র রজনী কাটিয়েছেন, কতদিন পকেটে টাকা ছিলো না, দুপুরে খাবার কেনার বা বাসা ভাড়া দিতে না পারার লজ্জায় হুডির ভিতরে মুখ ঢাকা লেগেছে, সেটা তারা দেখবে না।
✴ ঝুঁকিকে সাদরে গ্রহণ করা
আপনার পরিকল্পনাটা বাস্তবায়নে হয়তো প্রচণ্ড ঝুঁকি থাকতে পারে। আপনার সেটা মোকাবেলা করার মত সাহস থাকতে হবে। ঝুঁকি থাকবেই কিন্তু উপরের ধাপগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
স্বপ্ন দেখেই ক্ষান্ত হবেন না, স্বপ্নকে জীবিত করে তোলো। তৈরি করতে হবে নতুন নতুন এক একটি কাব্য। আপনার স্বপ্ন বাস্তবায়নের মাঝে হাজারো স্বপ্ন বেঁচে থাকবে যুগ যুগ ধরে।